নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর, ২০১৭
সিলেটের নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
দেশব্যাপী বৃহস্পতিবার (১২ অক্টোবর) জামায়াত-শিবিরের হরতাল আহ্বানকে কেন্দ্র করে বুধবার (১১ অক্টোবর) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা ও মিডিয়া) শামসুল ইসলাম সরদার জানান, গ্রেপ্তারকৃতরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
তিনি আরও জানান, বিগত দিনে বিভিন্ন ভাঙচুর ও নাশকতার মামলার আসামি তারা। গ্রেপ্তারকৃতদের পৃথক পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।