Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ইলিশ ধরার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০১৭

বংশ বৃদ্ধির জন্য বছরের এ মৌসুমে ইলিশ মাছ ধরা, বিক্রয় করা নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেটের ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীতে জাটকা ও মা ইলিশ ধরার দায়ে সুজন মিয়া নামে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত সুজন মিয়া উপজেলার পিটাইটিকর গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, ইলিশ মাছ ধরার নিষিদ্ধকাল অর্থাৎ আগামী ২২ অক্টোবর পর্যন্ত এরকম ভ্রাম্যমাণ আদালত চলবে। সেই সাথে বাজারে ইলিশ, জাটকা উঠছে কি না এবং বিক্রয়  হচ্ছে কি না তা নিয়মিত মনিটরিং করা হবে।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারাহ বেগম তাজকিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.