Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রাফিক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০১৭

মহাসড়কের যানজট নিরসনের লক্ষ্যে মাধবপুরে ট্রাফিক কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে থানা কনফারেন্স রুমে মাধবপুর চুনারুঘাট ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক ফারুক আল মামুন ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম, প্রেসক্লাব সেক্রেটারি মোহা. অলিদ মিয়া, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কার, আইয়ূব খাঁন।

উপস্থিত বাস, মেক্সি, সিএনজি, ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন মনোজ পাল, হাজী ফিরোজ মিয়া, সামসুল আলম, হরিদাস রায়, মাতু মিয়া, লিটন পাঠান, হাজী সেলিম মিয়া, আনোয়ার হোসেন গোল্ডেন, ফজর আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.