Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পাবলিক হল রুমে টিফিন বক্স বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার (সাজিব), সদর ইউপি’র উদ্যোক্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ।

বক্তারা মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তায় টিফিন বক্স অন্যান্য ভূমিকা রাখবে।

এছাড়া সদর ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়ের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাফিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল বারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫০ জন শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.