Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বাস চাপায় পথচারী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০১৭

মৌলভীবাজারের সরকার বাজার এলাকায় বাসের চাপায় বকুল মিয়া (২৯) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) সকালে সরকার বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় শেরপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন।

পরে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত বকুল মিয়া নবীগঞ্জ উপজেলার ভবানিপুর এলাকার সুন্দর আলীর ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.