মাধবপুর প্রতিনিধি | ১৬ অক্টোবর, ২০১৭
হবিগঞ্জের মাধবপুরে মাহঝিল চাইল্ড ডেভেলপমেন্টের অয়োজনে শিশুদের মাঝে পুষ্টি সহায়তার জন্য গুড়োদুধ ও হরলিক্স বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সুরমা চাবাগানে যাকোব কিস্কুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুকলেছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহা. অলিদ মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান, সহকারী ব্যবস্থাপক মনিরুজ্জামান, আবুল খায়ের মেম্বার প্রমুখ।
এসময় শিশুদের হাতে ২ কেজি ডিপ্লোমা গুড়ো দুধ ও ১ কেজি হরলিক্স দেওয়া হয়।