মাধবপুর প্রতিনিধি | ১৬ অক্টোবর, ২০১৭
‘জলবায়ু বদলাচ্ছে,খাদ্য ও কৃষিকেও বদলাতে হবে’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আতিকুল হক, খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার আকিব উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অলিদ মিয়া প্রমুখ।