সিলেটটুডে ডেস্ক | ১৬ অক্টোবর, ২০১৭
সিলেটে অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে মঙ্গলবার। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে 'আমরা সবাই রাজা' শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন করছে সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন।
সিলেট নগরীর কুমারপাড়াস্থ শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস-এ এই প্রদর্শনী চলবে মঙ্গল ও বুধবার সাকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মঙ্গলবার সকাল ১০টায় চিত্র প্রদর্শনী উদ্ধোধন করবেন জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার।
আয়োজকরা জানিয়েছেন, এই চিত্র প্রদর্শনীতে অংশগ্রহন করবে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের ২৫ জন অটিস্টিক শিশু।