Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে এলজিআরডি প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০১৭

জাতীয় পার্টির কর্মী সম্মেলনে এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি’র বিশ্বনাথ আগমনকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছে জাতীয় পাটি।

সোমবার (১৬অক্টোবর) বাদ আছর উপজেলা সদরের নতুনবাজারস্থ রামপাশা রোড থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় বাসিয়া ব্রিজে উপর পথসভায় প্রধান অতিথিরন বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি নেতা অ্যডভোকেট আব্দুল হাই এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য ও জাপা নেতা সহল আল রাজী চৌধুরী।

উপজেলা জাতীয় পার্টি নেতা সিতাব আলীর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাপা নেতা আরশ আলী বাবলু, এমএ রব ও আফজল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাজ উদ্দিন বাবুল, সাইদুর রহমান, ফিরোজ আলী, মকবুল হোসেন, ছুনন মিয়া, একেএম দুলাল ও জয়নাল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.