বড়লেখা প্রতিনিধি | ১৬ অক্টোবর, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখায় ‘গ্রাম আদালত বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা।
গ্রাম আদালতের সহকারি আমজাদ হোসেন পাপলু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মুহাম্মদ সুহেল মাহমুদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাস্টের জেলা সমন্বয়কারী একেএম মাহাতাব উদ্দিন, বড়লেখা উপজেলার সমন্বয়কারী রনজিৎ কুমার সেন প্রমুখ।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়নের সংরক্ষিত আসনের সকল মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।