সংবাদ বিজ্ঞপ্তি | ১৬ অক্টোবর, ২০১৭
দক্ষিণ সুরমা থানার আয়োজনে রোরবার (১৫ অক্টোবর) কমউিনিটি পুলিশিং সমাবেশ ’১৭ দক্ষিণ সুরমা থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাসুদেব বনিক উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), জনাব আবু জাহিদ উপজেলা চেয়ারম্যান দক্ষিণ সুরমা উপজেলা, জনাব শাহেদ মোস্তফা উপজেলা নির্বাহী কর্মকর্তা, দক্ষিণ সুরমা উপজেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব সাইফুল আলম, সভাপতি কমিউনিটি পুলিশিং কমিটি দক্ষিণ সুরমা থানা।
কমিউনিটি পুলিশিং সমাবেশ শুরুর পূর্বে পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন।র্যালিটি থানা কম্পাউন্ড হতে শুরু হয়ে চন্ডীপুল পয়েন্ট ঘুরে আবার থানয় এসে শেষ হয়। অতঃপর দক্ষিণ সুরমা থানার কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ, মুক্তিযোদ্ধাগন, সুশীল সমাজের লোকজন, বিভিন্ন ক্লাব, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহণ মালিক সমিতি, শ্রমিক নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী র্যালিতে অংশ গ্রহণ করেন।
সমাবেশে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে জঙ্গিবাদ দমনে ও মাদক বিরোধী অভিযানে কমিউনিটি পুলিশিং তৎপরতা আরো বেগবান পূর্বক পুলিশকে সহায়তা করে একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বিভিন্ন বক্তারা দক্ষিণ সুরমা থানা এলাকায় আইন শৃঙ্খলা উন্নয়ন, জঙ্গিবাদ ও মাদক মুক্ত সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবির প্রেক্ষিতে দ্রুততম সময়ে আইন শৃখলা উন্নয়ন, জঙ্গিবাদ ও মাদক বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
পুলিশ কমিশনার পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান জনাব আবু জাহিদ কমিউনিটি পুলিশিং এর সেবা এবং পুলিশকে সকল কাজে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং বিতর্কিত লোক যেন কমিউনিটি পুলিশিং কার্যক্রমে না আসে, সেই বিষয়ে সজাগ থাকার কথা বলেন। জনাব শাহেদ মোস্তফা উপজেলা নির্বাহী কর্মকর্তা দক্ষিণ সুরমা জানান যে, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অপরাধ নির্মূলে একসাথে কাজ করবে। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানের সভাপতি জনাব সাইফুল আলম (বীর মুক্তিযোদ্ধা) সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।