Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে ভুবন চিল অবমুক্ত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ অক্টোবর, ২০১৭

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিপন্ন প্রজাতির একটি ভুবন চিল অবমুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবশেবাদী সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটির (জিইএস)’  উদ্যোগে এ চিলটি অবমুক্ত করা করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

গত ৯ অক্টোবর সংগঠনের রেসকিউ উইং ক্যাম্পাসের বাস্কেট বল গ্রাউন্ডের পাশ থেকে ভুবন চিলটি উদ্ধার করে। চিলটির ডানা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য বেশ দুর্বল হয়ে পড়ে পাখিটি।

প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিকভাবে সুস্থ করে রোববার (১৫ অক্টোবর) চিলটি অবমুক্ত করা হয় বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.