Sylhet Today 24 PRINT

কোম্পানিগঞ্জে আরেফিন টিলা ধ্বসে ফের পাথর শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৬ অক্টোবর, ২০১৭

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা ধ্বসে ফের পাথর শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় টিলা ধ্বসে সুজন মিয়া (৫০) নামে এক শ্রমিক নিহত হন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের সময় টিলা ধ্বসে সুজন মিয়া নামে এক শ্রমিক মারা যান। তার বাড়ি ছাতকে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ছাতকে সুজন মিয়ার লাশ দাফন করে ফেলে পাথরখেকোরা।

জানা যায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শাহ আরেফিন থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে চলছে একটি গোষ্ঠী। এতে টিলা ধ্বসে বারবার প্রাণহানির ঘটনা ঘটলেও বন্ধ হচ্ছে না পথর উত্তোলন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.