দিরাই প্রতিনিধি | ২৯ মে, ২০১৫
দিরাইয়ে বজ্রপাতে ইমন দেবনাথ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে পৌরসদরের মজলিশপুর গ্রামের নিতিশ দেবনাথের ছেলে ও দিরাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।
শুক্রবার সকাল ১১টার দিকে ইমন সমবয়সীদের সাথে বাড়ি পাশের মাঠে ফুটবল খেলছিল। তখন প্রবলবৃষ্টি নামে। এমন সময় বজ্রপাতে খেলার মাঠেই ইমনের মৃত্যু হয়। আহত হয় একই গ্রামের রবীন্দ্র দাসের ছেলে সুশংকর দাস। তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।