Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৭৩ বোতল মাদক জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে ৭৩ বোতল বিদেশী মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৪৭ বোতল মদ ও ২৬ বোতল ফেনসিডিল।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে মাধবপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এ মাদক জব্দ করেন।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, ভোরে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার নজরুল ইসলামসহ একদল বিজিবি সদস্য ১৬নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেন।

একই দিন ভোরে হরষপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজসহ বিজিবি সদস্যরা ধর্মঘর এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন। অভিযান আঁচ করতে পেরে মাদক পাচারকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.