Sylhet Today 24 PRINT

মির্জাজাঙ্গালে গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক  |  ১৭ অক্টোবর, ২০১৭

সিলেট নগরীর মির্জাজাঙ্গালের রামের দীঘিরপাড়ে গ্যাস চুলা থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বাসা। মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কক্ষগুলো পুড়ে ছাই হয়ে যায়।  চৌধুরী ভিলা নামের স্বপ্নীল-৪০নং ওই বাসায় বুলবুল চৌধুরী তার পরিবারসহ বসবাস করেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে নগরের রামেরদীঘিরপাড়ের ওই বাসায় চুলার গ্যাস থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে পুরো বাসায় ছড়িয়ে পড়ে আগুন। এসময় ঘরে থাকা লোকজন ঘর থেকে বেরোতে পারলেও ঘরের মালামাল বের করা সম্ভব হয়নি। আগুনে সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, বাসার রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীরা ঘটনাস্থলে সময় মত পৌঁছানো সম্ভব ছিল না। তবে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন সিলেট দমকল বাহিনীর কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনিস রহমান। তবে ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত করতে পারেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.