Sylhet Today 24 PRINT

কদমতলীতে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা শাহীনকে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |  ১৮ অক্টোবর, ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাস টার্মিনালে একটি রেস্টুরেন্টের দখল নিয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগ নেতা শাহীনুর রহমান শাহীন (৩০)কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। শাহীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শাহীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।  মঙ্গলবার বেলা ২ টার কদমতলী বাস টার্মিনালের হোটেল তাজমহল দখল নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে ক্ষমতাসীন দলের অনুসারী একটি পক্ষের সংঘর্ষ হয়। এতে শাহীনসহ ৫ জন আহত হন।

গুরুতর আহত শাহীনকে ওসমানী হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিলো। সেখানে তার অবস্থার আরো অবনতি হওয়ায় বুধবার ঢাকায় নিয়ে যাওয়া হয়।

দুপুরে শাহীনকে ঢাকা প্রেরণকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ওসমানী হাসপাতালে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.