Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে দুদিন ধরে নিখোঁজ রিক্সাচালক, থানায় জিডি

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে দু'দিন ধরে নিখোঁজ রয়েছেন রিক্সাচালক শাহিন মিয়া (১৫) ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সে রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হলে আর বাড়িতে ফিরেনি। এ ঘটনায় (১৮ অক্টোবর) বুধবার সকালে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে তার পরিবার।

শাহিনের বাবা রহিছ মিয়া বলেন, মঙ্গলবার সকালে প্রতিদিনের মত রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

জানা যায়, রহিছ মিয়ার গ্রামের বাড়ি সুনামগঞ্জ উপজেলার বিশম্বরপুর থানার জগন্নাথপুরে। তিনি বর্তমানে গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার দাড়িপাতনে এমরান মিয়ার বাড়ি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাদের সাথে ছেলে শাহিন মিয়াও থাকতো।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের জানান, এ ব্যাপারে শাহিনের পিতা থানায় একটি সাধারণ ডায়েরী ( জিডি নং- ৮৬৮,তাং-১৮-১০-১৭ইং) করেছেন। এ বিষয়টি নিকটস্থ সকল থানাকে অবগত করা হয়েছে। খোঁজ পাওয়া মাত্র তার পরিবারকে জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.