Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৭১৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৮ অক্টোবর) সকালে শায়েস্তাগঞ্জের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বানিয়াচং উপজেলা সদরের মৃত বীরেন্দ্র দাসের ছেলে সজল দাস (৩৪) ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের জুবেদ আলীর ছেলে ফরিদ মিয়া (২৭)।

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার জানান, সকালে তাঁর নেতৃত্বে র‍্যাবের একটি দল শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়ায় অভিযান চালিয়ে ১৪১০ পিস ইয়াবাসহ সজলকে আটক করে। এরপরই শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ মোড় থেকে ৩০৪ পিস ইয়াবাসহ ফরিদ মিয়াকে আটক করে র‍্যাব।

তিনি আরো জানান, আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.