গোয়াইনঘাট প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০১৭
সিলেটের গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন কুমার দাশ বলেছেন, জাফলংয়ের পরিবেশ রক্ষায় দলমত উর্ধ্বে ওঠে সবাইকে কাজ করতে হবে। পরিবেশ বিপর্যয় রোধে প্রশাসনের অভিযানেই সীমাবদ্ধ রেখে পরিবেশ বিপর্যয়রোধ সম্ভব নয়।
বুধবার (১৮ অক্টোবর) উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদে জাফলং-ডাউকি নদী ই,সি,এর পূর্ব জাফলং ইউনিয়ন কমিটির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি আরো বলেন, জাফলং একটি পর্যটন অঞ্চলের পরিচিতির স্তম্ভও। সিলেটেরসহ দেশের পর্যটন স্থান সমূহের নাম উঠলেই জাফলংয়ের নাম থাকে অগ্রভাগে। সেই জাফলংয়ে পরিবেশ, প্রতিবেশ আজ বিপন্ন, বিপর্যস্ত হতে চলেছে। নির্বিচারে পরিবেশ ধ্বংসের মহড়া বন্ধে প্রশাসন তরফ থেকে সব ধরণের ব্যবস্থা আছে।
সকলের সহযোগিতায় এসব পরিবেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধ করে জাফলং রক্ষায় সবাইকে উদ্যোগী হতে হবে। যে কোন মূল্যে সরকারের ঘোষিত ই,সিএ (প্রতিবেশ সংকটাপন্ন এলাকা) বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান তিনি।
ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুর সভাপতিত্ব ও সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, জাফলং চা বাগান ব্যবস্থাপক ইকরামুল কবির, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ছারোয়ারদী, ইউপি সচিব কামরুজ্জামান, বনভিট ফরেস্টার আব্দুল খালেক, ইউপি সদস্য আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, ডা.আলাউদ্দিন।
মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান, মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, সিরাজ উদ্দিন, ফজলু মিয়া, ফখরুল ইসলাম, শর্বা সুচেন প্রমুখ।
পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জাফলংয়ের বিভিন্ন গ্রামের ইসিএর ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।