মৌলভীবাজার প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০১৭
মৌলভীবাজার স্থানীয়দের সহযোগিতায় এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য পৌর শহরের দক্ষিণ কলিমাবাদ টিকরবাড়ি লিংক রোডের পার্শ্ববর্তী ১০টি বাড়ির দেয়াল ভেঙ্গে ৭/৮ ফুটের রাস্তাকে ১৩ ফুট করছেন পৌর মেয়র ফজলুর রহমান।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি এ কাজের উদ্বোধন করেন।
এ সময় এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, ওই রাস্তাটি বড় হলে আর কেউ ছড়ার পার্শ্ববর্তী সরকারি জায়গা দখল করতে পারবে না। এলাকাবাসী সহজে শহরে এবং লাশ নিয়ে পৌরসভার নির্ধারিত কবরস্থানে যেতে পারবে। বর্তমানে এ রাস্তা ছোট থাকায় ৪/৫ কি: মি: ঘুরে অন্য রাস্তা দিয়ে মৃত ব্যক্তির লাশ পৌরসভার কবরস্থানে নিতে হয়।
রাস্তা সম্প্রসারণ কাজে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর নাহিদ হোসেন, সাবেক কাউন্সিলর আব্দুর রব, কলা মিয়া মাস্টার, আব্দুল মছব্বির ও আনছার আহমদ লেছু প্রমুখ।