Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০১৭

গোলাপগঞ্জে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের কানিশাইল এলাকা থেকে থাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী অপু মালাকার নুকুল উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের রাম মালাকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অপু মালাকারের বিরুদ্ধে মারামারি সহ গোলাপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থাকে একটি মামলার ফেরারী আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপু মালাকার ঢাকাদক্ষিন ডিগ্রি কলেজে অধ্যয়নরত ও সে ছাত্রলীগের কর্মী বলেও জানা গেছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.