Sylhet Today 24 PRINT

শান্তিরক্ষা মিশনে সুদান যাচ্ছেন জেদান আল মূসা

নিউজ ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৭

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জেদান আল মূসা দ্বিতীয়বারের মতো সাউথ সুদানে বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছেন। আগামী ৩ নভেম্বর দেশ ত্যাগ করে সেখানে ৫ নভেম্বর থেকে কার্যক্রমে অংশ নেবেন।

তিনি ২০১৩ সালের ১৮ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করে দীর্ঘ ৪ বছর ৬ মাস সিলেট মেট্রোপলিটনে সুনামের সহিত কাজ করেছেন। জেদান আল মূসা ২০০৬ সালে ২৫তম বিসিএস উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

তিনি চাকুরীর সুবাদে সাতক্ষীরা জেলা পুলিশ, স্টাফ অফিসার্স টু ডিআইজি সিলেট, কিশোরগঞ্জ ও নরসিন্দী জেলা এবং চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্রগ্রামে চাকুরী করেন। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজিতে বি.এস.সি (অনার্স) ও এম.এস ডিগ্রি অর্জন করেন।

তার গ্রামের বাড়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গোয়াল গ্রামে। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক। স্ত্রী ফারিহা বিনতে হক গৃহিনী, মেয়ে লাবীবা ও ছেলে জাহিন।

এর আগেও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দারফুরে ১ বছর ৪ মাস কর্মরত ছিলেন। এবার তিনি সাউথ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করবেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.