Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের সিলেট জেলা কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৯ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা  করা হলো।

এছাড়া আগামী ২৫ অক্টোবরের মধ্যে সিলেট জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পদ প্রত্যাশীদের 'জীবন বৃত্তান্ত' জমা দেওয়ার আহবান করা হয়।

গত সোমবার নগরীর টিলাগড়ে ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ খুন হওয়ার পর এসিদ্ধান্ত আসল। মিয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীকে আসামি করে ছাত্রলীগের ১০ জনের নাম উল্লেখ করে এবং ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.