Sylhet Today 24 PRINT

৭ বছরে ধরে একই ম্যানেজিং কমিটি, শিক্ষা কর্মকর্তাকে অভিভাবকদের অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেঁনারবাঁক ইউনিয়নের কামারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কামারগাও সরকারী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ২৫ জন অভিভাবক সদস্য লিখিত ভাবে  অভিযোগটি করেন, প্রধান শিক্ষক মঞ্জু লাল তালুকদারের বিরুদ্ধে । অভিযোগের অনুলিপি জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুলিপি প্রদান করেছেন।

অভিভাবক আব্দুস সাত্তার, হেমেন্দ্র কুমার দাস, দিলীপ,রসরঞ্জন দাস, আবুল বাশার, আলতু মিয়া, শাহীদ মিয়া, আজগর আলী, নোবেল দত্ত, তোতা চানের লিখিত অভিযোগ থেকে জানা যায়, আমরা সকলেই বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ। বিদ্যালয়টি প্রায় ৭ বছর যাবত একই ম্যানেজিং কমিটি মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। প্রধান শিক্ষকের নিকট আমরা সকল অভিভাবকগন নতুন কমিটি গঠনের কথা বললেও তিনি পাশ কাটিয়ে যান, উনার কাছে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও বরাদ্দের আয় ব্যায়ের হিসাব জানতে চাইলে তিনি আমাদেরকে উচ্চ বাক্যে বলেন, আপনারা হিসাব নেওয়ার কে ।

অভিযোগে আরো উল্লেখ করেন, আমার ইচ্ছা আমি যেভাবে খুশী সেভাবে কাজ করে যাবো, আমিও এই গ্রামেরই সন্তান। আপনারা গ্রামবাসী এই বিষয়ে আমার সাথে কোন কথা বলবেন না।

অভিযোগে দ্রুত সরকারী বিধি মোতাবেক নতুন করে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করার জোর দাবী ও বিগত বছর গুলোর আয় ব্যায়ের হিসাবের দাবী জানানো হয়।

এব্যাপারে কামারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ২০১০ সালে কমিটি গঠন হয়েছে ঠিকই। কয়েক বছর আগে আবার তাদেরকে নবায়ন করা হয়েছে। নতুন কমিটি গঠনের পক্রিয়াধীন আছে, কিছুদিনের মধ্যেই সভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হবে। আমার ব্যাপারে অর্থ আত্মসাতের অভিযোগ সত্য নয়।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন বলেন, কামারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের নিকট থেকে আমি লিখিত অভিযোগ পেয়েছি, আমি নিজে আগামী শনিবার তদন্ত করবো, তদন্ত সাপেক্ষে কমিটি গঠন সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.