Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমান্তে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সুমন মিয়া (১৮), তিনি দিরাইয়ের নুরপুরের শামছুল মিয়ার পুত্র।

বৃহস্পতিবার রাত ১০টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমন মিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন বাড়ির আশপাশ এলাকায় টর্চলাইটের আলোতে টেটা দিয়ে শিকারে যাওয়ার পর বিষধর সাপ তাকে কামড় দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.