নিজস্ব প্রতিবেদক | ৩০ মে, ২০১৫
ফাইল ছবি
এবার এএসসির ফলাফলে জিপিএ-৫ ও পাসের হার দুই সুচকেই পিছিয়ে পড়েছে সিলেট। সিলেটে এবার পাশ করেছে ৮১ দশমিক ৮২ ভাগ। যা গতবারের তুলনায় ৭ দশমিক ৪১ ভাগ কম। ২০১৪ সালে পাশের হার ছিল ৮৯ দশমিক ২৩ ভাগ।
অপরদিকে এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন। গতবছর এই সংখ্যা ছিল ৩ হাজার ৩৪১ জন।
শনিবার সারা দেশের ন্যায় সিলেটে শিক্ষাবোর্ডেও এসসএসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে সিলেট শিক্ষা বোর্ডে এবার শীর্ষ স্থান অর্জন করেছে সিলেট ক্যাডেট কলেজ। এরপরেই রয়েছে সিলেট ক্যান্টনমেন্ট স্কুল ওন্ড কেলজ, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারী অগ্রগামী স্কুল ও সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়
শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান। তিনি জানান, গতবারের তুলনায় এবার সিলেটে পাশের হার ও জিপিএ-৫ কমেছে । এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে শতকরা ৮১ দশমিক ৮২ভাগ শিক্ষার্থী। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন।
এবার সিলেট বোর্ড মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২৪৫ জন। ছেলে ৩২ হাজার ৪১৩ মধ্যে পাশ করেছে ২৬ হাজার ৯৬৬ জন। পাশের হার ৮৩ দশমিক ২০ ভাগ। ৩৯ হাজার ৬১১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩১ হাজার ৯৬৬ জন। পাশের হার ৮০ দশমিক ৭০ ভাগ।