নিজস্ব প্রতিবেদক | ৩০ মে, ২০১৫
ফাইল ছবি
এসএসিতে সিলেট শিক্ষাবোর্ডে এবারও শীর্ষস্থান অর্জন করেছে সিলেট ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। ২য় স্থান অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানের ১৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন। আগের বছরের ফলাফলে ক্যান্টনমেন্ট স্কুল ৩য় স্থানে ছিলো। অপরদিকে একধাপ পিছিয়ে এবার তৃতীয় হয়েছে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ। ব্লু-বার্ডের ২৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন।
সেরাদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সিলেট সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
এছাড়া সেরা ২০ এর তালিকায় থাকা অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে বিএএফ শাহিন স্কুল এন্ড কলেজ শমশেরনগর, সিলেটের স্কলার্স হোম, নগবীগঞ্জের হোমল্যান্ড আইডিয়াল স্কুল, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার এস কে জি উচ্চ বিদ্যালয়, সিলেটের আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, সিলেটের শাহজালাল জামিয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজারের রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, হবিগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাই স্কুল, সিলেটের বাংলাদেশ ব্যাংক স্কুল, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জের এস সি বালিকা উচ্চ বিদ্যালয়।