Sylhet Today 24 PRINT

খুন হওয়া ছাত্রলীগ নেতা মিয়াদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৭

আভ্যন্তরীন কোন্দলে খুন হওয়া লিডিং ইউনিভার্সিটির ছাত্র ও ছাত্রলীগ কর্মী ওমর আলী মিয়াদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বাদ আছর হযরত শাহজালাল (রঃ) দরগাতে মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

মিলাদ মহাফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু, সেচ্ছাসেবকলীগ সহ সভাপতি এম রশিদ আহমেদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ, সাবেক জেলা ছাত্রলীগ সদস্য নাজমুল ইসলাম, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ সহ সভাপতি হোসাইন আহমেদ চৌধুরী, সাবেক শিক্ষা সম্পাদক মওদুদ আহমেদ আকাশ, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ আহমেদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক কাওছার উদ্দিন আহমেদ, দেলয়োর হুোসেন রাহি, সাইফুর রহমান, তানিম আহমেদ,নাইম চৌধুরী, নুর মুহাম্মদ আনাছ, রাহি আহমেদ, নাজমুল ইসলাম রাহাত, ফুয়াদ আল আমিন, তারেক আহমেদ, মুসলেহ উদ্দিন, বুরহান শুভসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মিলাদ শেষে মিয়াদের বিদেহী আত্মার শান্তি কামনায় মেনাজাত করা হয়।

উল্লেখ্য গত ১৬ অক্টোবর নগরীর টিলাগড়ে ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলে খুন হন ওমর মিয়াদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.