Sylhet Today 24 PRINT

বিএনপি ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখছে : কাদের

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখছে। সিইসির এক বক্তব্যে তারা মহা খুশি। ফখরুল সাহেব বলেছিলেন একশো বছরেও নাকি আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। লন্ডনে বসে বসে ক্ষমতায় যাওয়ার নীল নকশা ইনশাল্লাহ বাংলাদেশে সফল হবে না। 

শনিবার (২১ অক্টোবর) সকাল ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচীর কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সঞ্চালনায় আয়োজিত এ কর্মী সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ এবং সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
 
বৃষ্টি উপেক্ষা করে শুরু হয় সদস্য নবায়ন কর্মসূচীর কর্মী সভা। সকাল থেকেই সভাস্থলে এসে যোগ দেন দলীয় নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.