Sylhet Today 24 PRINT

খুনি যেই হোক রেহাই নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সিলেটে এক মাসের মধ্যে দুটি রক্তাক্তের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ খুনি যেই হোক তার রেহাই নেই। যত প্রভাবশালীই হোক রেহাই নেই। খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। ২/৪ জন সন্ত্রাসীর জন্য দলের দুর্নাম হতে পারে না।

শনিবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত দলের সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ এবং সদস্য অধ্যাপক রফিকুর রহমান।

কর্মী সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.