Sylhet Today 24 PRINT

দশ দিনের মধ্যে সিলেটের সকল ভাঙ্গাচোরা সড়ক মেরামতের নির্দেশ কাদেরের

নিজস্ব প্রতিবেদক |  ২২ অক্টোবর, ২০১৭

সিলেটের ভাঙ্গাচোরা সকল সড়ক মেরামতের জন্য প্রকৌশলীদের ১০ দিনের সময় বেধেঁ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১০ অক্টোবর) সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ উদ্যোগে ঐতিহাসিক রেজিস্টারী মাঠে দলের সদস্য নবায়ন কর্মীসুচীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত কর্মী সভায় তিনি প্রকৌশলীদের উদ্দেশ্যে এ সময় বেধেঁ দেন।

এসময় তিনি বলেন " বৃষ্টি বাদল কিছুই শুনব না। সিলেটের সড়ক সংস্কারে এই মাসের ৩১ তারিখ পর্যন্ত আমি সময় দিলাম। এই সময়ের মধ্যে সড়কগুলোর সংস্কারের কাজ শেষ করতে হবে। "

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাজ শুরু হচ্ছে এবং সিলেট-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজের টেন্ডার শুরু হচ্ছে জানিয়ে সিলেটববাসীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, " সিলেট জাতীয় অর্থনীতির প্রাণ। বাংলাদেশকে বাঁচাতে হলে সিলেটকে বাঁচাতে হবে। সিলেটের মানুষ প্রবাসে থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনছেন। সিলেটকে ঘিরে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা রয়েছে। মানুষের দুর্ভোগকে হদয় দিয়ে উপভোগ করতে হবে বলে মন্তব করেন ওবায়দুল কাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.