Sylhet Today 24 PRINT

মাধবপুরে হাসপাতাল থেকে ২১শ’ পিস ইয়াবা জব্দ, আটক ৩

মাধবপুর প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেট হাসপাতাল ২ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় হাসপাতালের কর্মচারীসহ ৩ জনকে আটক করা হয়। রবিবার সন্ধ্যায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের  অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একদল সদস্য এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- মাধবপুর বাসস্ট্যান্ডের পাশ্ববর্তী দি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী উপজেলার আলীনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৮), একই এলাকার মৃত ইনু মিয়ার ছেলে আজিজ মিয়া (২৮) ও মৃত আশু মিয়ার ছেলে রকিবুল আলম (৩২)।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের  অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই হাসাপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে হাসপাতালের ৩য় তলা থেকে ২ হাজার ১শ’ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.