Sylhet Today 24 PRINT

হায় ফ্রেন্ডস, চলো একটা সেলফি হয়ে যাক!

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মে, ২০১৫

শনিবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি। সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বৃষ্টির প্রকোপ। বৃষ্টি উপেক্ষা করেই নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জড়ো হতে শুরু করে এসএসসি'র ফল প্রত্যাশীরা।

দুপুর ২ টায় স্কুলে স্কুলে ঘোষণা করা হয় ফলাফল। এরপরই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠে কৃতি শিক্ষার্থীরা। একে অপরকে জড়িয়ে ধরে, নাচানাচি করে, বৃষ্টিতে ভিজে, মোবাইল ফোনে প্রিয়জনের সাথে কথা বলে নিজেদের সাফল্য উদযাপন করে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা।

আনন্দে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে অনেকে। কারো কারো চোখে জল জমতেও দেখা যায়। আর সব উদযাপনেই আবশ্যিক অনুসঙ্গ হয়ে উঠেছিলো হালের ক্রেজ সেলফি। কৃতি শিক্ষার্থীরা কখনো একা আবার কখনো বন্ধুদের সাথে নিয়ে গ্রুপ সেলফি তোলার উৎসবে মেতে উঠে।

 

 


নগরীর সেরা ফলাফল অর্জনকারী ব্লু বার্ড, অগ্রগামী ও পাইলট স্কুলে গিয়ে দেখা যায়, কৃতি শিক্ষার্থীরা সেলফি তুলে স্মৃতি ধরে রাখছে জীবনের এই মধুরতম দিনটির। হৈ হুল্লোড় করে পোজ দেওয়া হচ্ছে সেলফিতে। যেনো সেলফি ছাড়া উদযাপনই অসম্ভব!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.