Sylhet Today 24 PRINT

প্রথমবার অংশ নিয়েই বোর্ডে ১৬তম লাইসিয়াম স্কুল

উপজেলায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন

তপন কুমার দাস, বড়লেখা |  ৩০ মে, ২০১৫

ফাইল ছবি

এবারের প্রকাশিত এসএসসির ফলাফলে মৌলভীবাজারের বড়লেখায় ২৩৯৩ জনের পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৪০ জন। পাশের হার ৭৭%। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। এর মধ্যে শতভাগ পাশসহ ১৬টি জিপিএ-৫ পেয়ে সিলেট বিভাগের মধ্যে ১৬তম স্থান অধিকার করেছে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল। স্কুলটি ১ম বারেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার চমক দেখায়।

রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের জিপি-এ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফরহাদ আহমদ খান, স্বজন দত্ত সাম্য, কুমার প্রথম প্রান্ত শর্মা চৌধুরী, ফারদীন হামিদ নীরব, আশরাফুজ্জামান পারভেজ, রেদওয়ান নাজ নিলয়, আরিফা আক্তার, সুস্মিতা দত্ত, শতাব্দী দত্ত মৌ, চৈতী দে শাখী, মোমতাহিনা রহমান পারিশা, লায়লা নূর আখন্দ, মাহযেবিন আফিয়া চৌধুরী, নারিছা লুৎফা বর্ষা, আমিনা বেগম, তাহমিনা সিদ্দিকা সীমা।

এছাড়া পিসি মডেল উচ্চ বিদ্যালয় ৭টি, বালিকা উচ্চ বিদ্যালয় ১১টি, নারিশিক্ষা উচ্চ বিদ্যালয় ১টি, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় ৪টি, সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় ১টি, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ৮টি, দাসের বাজার উচ্চ বিদ্যালয় ৪টি, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ২টি। এদিকে দাখিল পরীক্ষায় ৪জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সুজাউল মাদ্রাসা ১টি, গ্রামতলা জামেয়া ২টি, উত্তর শাহবাজপুর হাফিজিয়া মাদ্রসা ১টি। কারিগরিতে কোন জিপিএ-৫ নেই।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.