গোয়াইঘাট প্রতিনিধি | ২৪ অক্টোবর, ২০১৭
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট উপজেলা শিক্ষাক্ষেত্রে এখন আর পিছিয়ে নেই। গুনগত শিক্ষা ও শিক্ষার্থীদের স্কুল ও কলেজমুখি করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। বর্তমানে গোয়াইনঘাটের প্রায় প্রতিটি ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় এখন প্রায় লক্ষাধীক শিক্ষার্থী পড়াশোনা করছেন। এছাড়া কলেজের গন্ডি পেরিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবি) দেশের বিভিন্ন নামিদামি শিক্ষা প্রতিষ্টানে এ উপজেলার শিক্ষার্থীরা পড়ালেখা করছেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন গোয়াইনঘাট স্টুডেন্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত গোয়াইনঘাটে শিক্ষারমান উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোয়াইনঘাট স্টুডেন্টস এসোসিয়েশন’র সভাপতি ইকবাল হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েস আহমদের সঞালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন- শাবির ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আতি উল্লাহ।
এছাড়া সেমিনারে বক্তব্য রাখেন- ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, ব্যবসায়ী জসিম উদ্দিন, লুৎফুর রহমান প্রমূখ।