Sylhet Today 24 PRINT

জুড়ীতে রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখা প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৭

মৌলভীবাজারের জুড়ী উপজেলার মানিকসিংহ বাজার-জায়ফরনগর ইউপি’র ১২৫০ মিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক। এতে যুবলীগ নেতা শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন এমপি ছাড়ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, শফিক উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.