Sylhet Today 24 PRINT

নগরীর শাহী ঈদগাহে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০১৭

নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই সময় তিন পথচারীও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৮ টার দিকে সিলেট শাহী ঈদগাহে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত বৃদ্ধার নাম আনোয়ার বেগম (৫৫)।

নিহত বৃদ্ধা শাহী ঈদগাহ এলাকার ৩৪ নম্বর বাসার লাল মিয়ার স্ত্রী। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শাহী ঈদগাহ এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার আনোয়ারকে ধাক্কা দিয়ে শামীম মটর নামে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই আনোয়ার মৃত্যু ও তিনজন পথচারী আহত হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, এ ঘটনায় প্রাইভেটকার চালক কিবরিয়াকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.