জগন্নাথপুর প্রতিনিধি | ২৫ অক্টোবর, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাসের চাপায় আশক আলী (৩০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দাড়াখাই ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশক আলী ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের ইছিম উল্লাহ ছেলে।
পরে খবর পেয়ে জাউয়া বাজার ফাঁড়ির পুলিশ আশক আলীর লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
এমন তথ্য নিশ্চিত করে জগন্নাথপুর মিনিবাস সমিতির সাবেক সভাপতি রব্বানী মিয়া জানান, দৌড়ে সড়ক পারপার হতে গিয়ে চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।