Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) ভোর রাতে মাধবপুর থানা পুলিশ এনামুল (২৮) নামের এ আসামীকে গ্রেপ্তার করে।

থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনামুলকে ধর্মঘর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত এনামুল উপজেলার দেবনগর গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।

আবুল কাশেম আরো জানান, ২০১১ সালে সুনামগঞ্জ সদর থানার একটি মাদক মামলায় তার ৬ মাসের সাজা হলে সে আত্মগোপনে চলে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.