Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ২৬ অক্টোবর, ২০১৭

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলভাগ গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

জানা যায়, শেওলা ইউনিয়নের দিঘলভাগ এলাকার লালা মিয়া বাড়িতে ১০/১২ জনের ডাকাত হানা দেয়। ঘরে কেসিসির গেইটের তালা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। লালা মিয়া ও তার প্রবাসী পুত্র রাজু ডাকাতদের উপস্থিতি টের পেরে বাঁধা দিতে গেলে ডাকাতদের হামলার শিকার হন। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত সদস্যরা পিতা-পুত্রকে বেঁধে বাথরুমে আটকে রাখে। পরে পরিবারের মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০/১২ ভর্তি ২২ ভরিস্বর্ণ, নগদ ১লাখ ৮৫ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার খান জাহেদ বলেন, লালা মিয়া লোহা জাতীয় অস্ত্র দিয়ে শরীরে দুই জায়গায় আঘাত করেছে ডাকাতরা। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই এলাকায় আনেক বার ডাকাতি সংঘটিত হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.