Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ৫-৭ জন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ভবেরবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে জগন্নাথপুরগামী যাত্রীবাহী বাস ভবেরবাজার এলাকায় পৌছলে বাজারে প্রবেশের আগেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি (সিলেট-জ-১১.০৬৪৩) খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। বাসটিতে যাত্রী বেশি না হওয়ায় তেমন হতাহতের ঘটনা ঘটেনি। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.