হবিগঞ্জ প্রতিনিধি | ৩০ মে, ২০১৫
হবিগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও প্রখ্যাত সাংবাদিক প্রয়াত জগলুল আহমেদ চৌধুরীর স্মৃতিতে সাংবাদিক সম্মাননা প্রদান করেছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি।
শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়। যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভাপতি সৈয়দ সহিদুল হক আব্দালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
অনুষ্ঠানে ২০ মেধাবী শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে এবং সাংবাদিক জিয়া উদ্দিন দুলালকে প্রখ্যাত সাংবাদিক মরহুম জগলুল আহমেদ চৌধুরীর স্মৃতিতে সম্মাননা হিসাবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।