Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০১৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেললাইনের লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এলাকা সংলগ্ন রেলের লেভেল ক্রসিং-এ সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু  হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.