Sylhet Today 24 PRINT

সিলেটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ অক্টোবর, ২০১৭

পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করছে সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট।

শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইনস থেকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে।

বেলুন উড়িয়ে কর্সূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশরার ড. মোছাম্মৎ নাজমানার খানুম। পরে সিলেট পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ সুপার মো মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় পুলিশ ও জনতা সম্মিলিতভাবে অপরাধ ও সন্ত্রাস দমনের আহ্বান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.