Sylhet Today 24 PRINT

মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মাধবপুর প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয়।

পরে থানা হল রুমে উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪(মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম , সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন পিপিএম, থানার পরিদর্শক(তদন্ত) কাওসার আলম ,ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন,  ইউপি চেয়ারম্যান সৈয়দ আলমগীর, আতিকুর রহমান আতিক,  শাহাব উদ্দিন ,  সামসুল ইসলাম মামুন, আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, ফারুক পাঠান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.