Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার আ. লীগের নতুন সভাপতি নেছার আহমদ, সম্পাদক মিছবাহুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৭

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে ত্রি বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

নতুন কমিটিতে সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক করা হয়েছে মিছবাহুর রহমানকে। নেছার আহমদ আগের কমিটিকে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন- মুহিবুর রহমান তরফদার, শাহাব উদ্দিন আহমদ, আজমল হোসেন, ভূপতি রঞ্জন চৌধুরী ও মসুদ আহমদ।

যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন- মো. ফজলুর রহমান (মেয়র), সৈয়দ নওশের আলী খোকন ও কামাল হোসেন।

সাংগঠনিক সম্পাদক-১ অ্যাডভোকেট রাধাপদ দেব সজল।

পূর্ণাঙ্গ কমিটির নাম এখনো জানা যায় নি।

শনিবার (২৮অক্টোবর) দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.