Sylhet Today 24 PRINT

‘তৃনমূল নেতাকর্মীরাই দলের প্রাণ’

দক্ষিণ সুরমা প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৭

তৃনমূল  নেতাকর্মীরাই দলের প্রাণ। তাই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে।

শনিবার (২৮ অক্টোবর) দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নে পৃথকভাবে ওয়ার্ড প্রতিনিধি সভার ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে তেতলী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী অপশাসন মোকাবেলায় সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে তা দ্রুত সমাধানের মাধ্যে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে অপূর্ণাঙ্গ ইউনিয়ন-ওয়ার্ড কমিটিকে পুর্নাঙ্গ করতে হবে। সকল কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

দক্ষিণ সুরমার তেতলীস্থ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় উপজেলা, তেতলী ইউনিয়ন ও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তেতলী ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপি নেতা মকবুল হোসেন মামুন ও মাসুম আলম, ১নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিন, ২নং ওয়ার্ড সভাপতি উবায়দুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ৩নং ওয়ার্ড সভাপতি মঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, ৪নং ওয়ার্ড সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল আহমদ ও সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি মিয়াফর আলী, সাধারণ সম্পাদক আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, ৬নং ওয়ার্ড সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিব সম্পাদক আরশ আলী, ৭নং ওয়ার্ড সভাপতি দবির মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ৮নং ওয়ার্ড সভাপতি ইলিয়াস খান, সাধারণ সম্পাদক খালেদ মহসিন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ও সাংগঠনিক সম্পাদক উস্তার আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.