Sylhet Today 24 PRINT

সরকার বিএনপি নেতা-কর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে: মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৭

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, সারা দেশে আজ সরকার বিএনপি নেতা-কর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে। জিয়া পরিবারের উপর, দেশ নায়ক তারেক রহমানহর  বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা করে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপিকে দমন করা যাবে না।

তিনি বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে দেয়া সব মামলা সাজানো, মিথ্যা ও বানোয়াট। আর এ কারনেই তারা কোন মামলার সত্যতা প্রমাণ করতে পারেনি। বাংলার মাটিতে থেকেই খালেদা জিয়া সব অন্যায় অবিচারের মোকাবেলা করবেন।

মেয়র আরিফ বলেন, রাষ্ট্র পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বিএনপির জনপ্রিয়তা এখন অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি। তিনি বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মীদের এখন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগুতে হবে। সামনে দেশে বেশ কয়েকটি নির্বাচন। ওই নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করতে হবে। মেয়র বলেন, সিলেট সিটি করপোরেশন ছাড়াও ছয়টি আসনে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য আমাদের যা যা করার দরকার সব করতে হবে।

মেয়র শনিবার (২৮ অক্টোবর) নগরীর মানিকপীর (রহ.) এলাকায় সিলেট সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুয়েব আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নগর মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম।

এ সময় তারা বলেন, বিএনপি এখন কঠিন একটি সময় পার করছে। বিএনপির এই কঠিন সময়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে বিভেদ ভুলে যেতে হবে। সিলেট বিএনপিতে বিভেদ নেই সেটি আমাদেরকেই জানিয়ে দিতে হবে আগামী নির্বাচনে আমাদের বিজয়ের জন্য।
 
বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ ডিগবাজি দিতে জানে তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে তারা যাতে ডিগবাজি দিতে না পারে সেজন্য খেয়াল রাখতে হবে। বক্তারা আগামী সিটি করপোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে বিএনপির সকল কাউন্সিলরদের বিজয়ী করার আহবান জানান।

অন্যানের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, নগর বিএনপির সহ সভাপতি হুমায়ূন কবীর শাহিন, আমির হোসেন, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশিক, সিটি কাউন্সিলর দিনার খান হাসু, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আডভোকেট আতিকুর রহমানর সাবু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রবীন মুরব্বী শামসুদ্দিন আহমদ চৌধুরী, আখতার হোসেন খান, সাবেক কমিশনার রফি উদ্দিন আহমদ নোমান, সহ প্রচার সম্পাদক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, নগর মহিলা দলের সভাপতি সামিয়া বেগম চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সুরমান আলী, নগর শ্রমিক দলের সাধার সম্পাদক ইউনুস মিয়া প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ হক। এছাড়া অনুষ্ঠানে বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে মেয়র আরিফুল হক চৌধূরীকে দিয়ে সদস্য নবায়ন কার্যক্রম শুরু করা হয়। এতে ১৮ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.