Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত

চুনারুঘাট প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৭

হবিগঞ্জর চুনারুঘাট থানায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। 

শনিবার (২৮ অক্টোবর)  সকাল সাড়ে ৯টায় শহরে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালী শেষে থানা প্রাঙ্গণে এক আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, পৌর মেয়র নাজিম উদ্দিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, কাজী সাফিয়া আকতার, মাধবপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজু আহমেদ, বক্স সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, আহমেদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত সনজু চৌধুরী, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, রানীগাও ইউপি চেয়ারম্যান নুরুল মোমিন চৌধুরী ফারুক, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারি প্রণয় পাল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন সহ বিভিন্ন ইউনিটের সভাপতিবৃন্দ। এতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির কয়েক হাজার সদস্য অংশ নেয়।

এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে কে সামনে রেখে চুনারুঘাটে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.